সৈয়দপুরে বিশ্ব নারী দিবস পালিত

 প্রকাশ: ০৯ মার্চ ২০২২, ১১:০৭ পূর্বাহ্ন   |   জেলার খবর


মোঃ আমির হোসেন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, 

নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপি সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর আজকের এই দিনে দিবসটি উদযাপন করা হয়। জাতিসংঘ ২০২২ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে “নারীর সুস্বাস্থ্য ও জাগরণ”। এই মূল প্রতিপাদ্যের আলোকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্যগন্য। আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসন ও মহিলা ও শিশু বিষয়ক কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 


এছাড়াও সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করছে।এসময় বক্তব্যে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন বলেন,নারী- পুরুষের মধ্যে সমতা আনতে হবে এবং নারীর ক্ষমতায়নকে এগিয়ে নিতে হবে।নারী উদ্যোক্তা শিউলি সুলতানা বলেন, বিয়ের পরেই মেয়েরা শুধু গৃহস্থালির কাজের মধ্যে থাকলে হবে না, বাড়ি থেকে বের হতে হবে,কাজ করতে হবে বাড়ির বাইিরেও। 

উপজেলা নির্বাহী অফিসার  জনাব মোঃ শামীম হুসাইন এর সভাপতিত্বে  উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার ভুমি মাহামুদুল হাসান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার শাহজাদী ,সৈয়দপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান- সানজিদা বেগম লাকী, সৈয়দপুর বিজ্ঞান কলেজের ইংরেজি প্রভাষক ইজমত জেরিন,নারী শিল্পী হোসনে আরা সহ প্রমুখ।

জেলার খবর এর আরও খবর: