মানিকগঞ্জে সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে রড

 প্রকাশ: ০৯ মার্চ ২০২২, ১১:১০ পূর্বাহ্ন   |   জেলার খবর


মোঃ-আরিফুর রহমান অরি, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ-

মানিকগঞ্জ সহ সারাদেশের বাজারে হু হু করে বাড়ছে বিল্ডিং বানানোর প্রধান উপকরন রডের মূল্য। তারি ধারাবাহিকতায় ইতিহাসে প্রথমবারের মতো প্রতি টন রডের দাম ৮৮ হাজার টাকা পর্যন্ত উঠেছে। বাংলাদেশে এর আগে এতো দাম কখনো দেখা যায়নি রডের।


মানিকগঞ্জে কয়েকটি রডের দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি টন রড ৮২ থেকে ৮৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে, যা সপ্তাহ দুয়েক আগেও ছিল ৭৭ হাজার থেকে ৮০ হাজার টাকার মধ্যে। এর কারণ হিসেবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কাঁচামালের সরবরাহ সংকটকে দায়ী করছেন উৎপাদনকারীরা। তবে খুচরা পর্যায়ের বিক্রেতারা বলছেন, ওই যুদ্ধ শুরুর আগে থেকেই দাম বাড়ানো হচ্ছে। ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, সবশেষ ৭ মার্চ ভালো মানের বা ৬০ গ্রেড এক টন রড কোম্পানিভেদে বিক্রি হচ্ছে ৮২-৮৮ হাজার টাকায়। কয়েকদিন আগে যা ৭৬-৮১ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল।


গত বছরের ২০২১ সাল নভেম্বরে দেশের বাজারে রডের টন সর্বোচ্চ ৮১ হাজার টাকায় উঠেছিল, যা তখন ইতিহাসের রেকর্ড দাম ছিল। তার আগে ওয়ান/ইলেভেনের ২০০৭-০৮ সরকারের সময় প্রতি টন রডের দাম সর্বোচ্চ ৮০ হাজার টাকা পর্যন্ত উঠেছিল।


ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, সবশেষ ৭ মার্চ ভালো মানের বা ৬০ গ্রেড এক টন রড কোম্পানিভেদে বিক্রি হচ্ছে ৮২-৮৮ হাজার টাকায়। কয়েকদিন আগে যা ৭৬-৮১ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল।


ব্যবসায়ীরা জানান, গত ১০ দিনে প্রায় প্রতিদিনই রডের দাম বেড়েছে। কখনো ৫০০, কখনো এক হাজার টাকা বেড়েছে। এভাবে এখন প্রতি টন রডের দাম ৮৮ হাজার টাকায় উঠেছে।


দেশের ইতিহাসে রডের এমন দাম আর কখনো হয়নি জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, যেভাবে কাঁচামালের দাম বাড়ছে এবং সংকট দেখা যাচ্ছে, তাতে সামনে আরও দাম বাড়তে পারে। এরই মধ্যে কাঁচামালের ঘাটতির কারণে কমে গেছে উৎপাদন।


এদিকে এভাবে দাম বাড়ার ফলে কোনো কোনো রড ব্যবসায়ী ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা নিচ্ছেন না। আবার ক্রেতারা দোকান থেকে রড কেনার সঙ্গে সঙ্গে তা নিয়ে যাওয়ার তাগাদা দিচ্ছেন অনেক ব্যবসায়ী।

জেলার খবর এর আরও খবর: