কালকিনিতে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নারী দিবস পালন
নিজস্ব প্রতিবেদকঃ
৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসে নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপি সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে কালকিনি উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। “নারীর সু-স্বাস্থ্য ও জাগরণ” প্রতিপাদ্যকে সামনে রেখে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- মাদারীপুর ৩ আসেন সাংসদ সদস্য বাংলাদেশের আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবদুস সোবহান গোলাপ।
কালকিনি উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি চায়না খানম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কহিনুর সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আইনজীবি আবুল বাশার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, আ'লীগ নেতা শহিদুজ্জামান নিরু, পৌর যুবলীগের সভাপতি মাসুদ রানা জাপান মোল্লা, যুবলীগ নেতা আব্দুল হাই, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শিবলী বাশার, সাধারন সম্পাদক ডলি রহমানসহ মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
