বড়াইগ্রামে তেলের দাম বেশি রাখায় জরিমানা গুনল ৩ দোকানি

 প্রকাশ: ১১ মার্চ ২০২২, ১১:১৯ পূর্বাহ্ন   |   জেলার খবর


জাহিদ হাসান নাটোর প্রতিনিধি,

নাটোরের বড়াইগ্রামে তেলের দাম বেশি রাখায় তিন দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বনপাড়া বাজারের বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ মারিয়াম খাতুন। 


জানা গেছে, ধার্যকৃত মূল্যে থেকে অতিরিক্ত মূল্যে নেওয়া মেসার্স লক্ষী ভান্ডার সহ মোট ৩ দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ মারিয়াম খাতুন জানান জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে

জেলার খবর এর আরও খবর: