লোহাগাড়া উপজেলায় প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়!

 প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ১০:৫৫ অপরাহ্ন   |   জেলার খবর


সাইফুল ইসলাম,লোহাগাড়াঃ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় ঐতিহাসিক ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী, জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক বৃন্দ।

জেলার খবর এর আরও খবর: