কালকিনিতে “কালব লিঃ” দায়িত্ব হস্তান্তর।। নতুন সভাপতি বি.এম হেমায়েত হোসেন

 প্রকাশ: ২০ মার্চ ২০২২, ১১:১২ অপরাহ্ন   |   জেলার খবর


নিজস্ব প্রতিবেদকঃ

মাদারীপুরের কালকিনিতে “দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ” এর কালকিনি উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

আজ (২০ মার্চ)  দুপুরে উপজেলার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালব লিঃ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জোনাস ঢাকী, বিশেষ অতিথি ছিলেন উপস্থিত উপজেলা সমাজ সেবা অফিসার আনোয়ার হোসেন। 

সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে বি.এম হেমায়েত হোসেন সভাপতি ও মুনিরুজ্জান কে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের তিন বছর মেয়াদের কমিটি নির্বাচিত করা হয়। 

নবনির্বাচিত কমিটিকে শপত বাক্য পাঠ করান প্রধান অতিথি জোনাস ঢাকী। পরে অনুষ্ঠানের সভাপতি ও বিদায়ী সভাপতি হোসনেয়ারা নবনির্বাচিত কমিটিকে ফুলদিয়ে বরণ করেন। 

জেলার খবর এর আরও খবর: