গাজীপুর জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন
গাজীপুর জেলা রিপোর্টারঃ গাজীপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমবায় সমিতি নিবন্ধন নং ১০১/২১ এর উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস -২০২২ উদযাপন করেন
।সকাল ৯ টা ৪০ মিনিটে গাজীপুর জেলা স্মৃতিসৌধে ফুল দিয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরবর্তীতে অফিস কক্ষে আলোচনা সভার আয়োজন করেন।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ল্যান্স কর্পোরাল (অবঃ)মোঃ শফিকুল ইসলাম সভাপতি,অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমবায় সমিতি গাজীপুর জেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত ক্যাপ্টেন (অবঃ)মোঃ বশির আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার ওয়ারেন্ট অফিসার (অবঃ) ওমর ফারুক উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি বলেন যে সকলে ঐক্যবদ্ধ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার জন্য। আরো উপস্থিত ছিলেন সার্জেন্ট(অবঃ)ওবায়েদ উল্লা সরকার সার্জেন্ট (অবঃ)বিনি এয়ামিন সার্জেন্ট(অবঃ) সাজ্জাদ হোসেন ল্যান্স কর্পোরাল (অবঃ)আব্দুর রাজ্জাক কর্পোরাল(অবঃ) আলাল উদ্দিন
রাজ্জাকএবং কার্য নির্বাহী সদস্য সাধারণ সদস্য গন উপস্থিত ছিলেন।।
