কালকিনি পৌরসভার ৪নং ওয়ার্ড আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

 প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ০৩:০২ পূর্বাহ্ন   |   জেলার খবর


রিপোর্টঃ শেখ লিয়াকত আহম্মেদ

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও কর্মী সমর্থকদের অংশগ্রহণের মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনি পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি- বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর ৩ আসেন সাংসদ  আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক  বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপিকা তাহমিনা বেগম এম পি  সংরক্ষিত মহিলা সদস্য (৩৪১) ও সভাপতি কালকিনি উপজেলা আওয়ামীলীগ। 

কালকিনি পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আবুল বাশারের উদ্বোধনের মাধ্যমে। ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি  জামাল সরদারের  সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, বাবু ভবতোশ দত্ত,পৌর মেয়র এস.এম হানিফ কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সরদার মোঃ লোকমান হোসেন, মাদারীপুর জেলা আওয়ামীলীগ বন ও পরিবেশ বিষয় সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের  সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন সরদার।

আরও উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক  ইউনুস আলী হাওলাদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এমদাদুল সরদার, এ্যাডঃ শারমিন জাহান হেলেনা সদস্য মাদারীপুর জেলা পরিষদ,কালকিনি উপজেলা মৎস্য জীবী লীগের সভাপতি শাহাদাত সরদার, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আবদুল হাই,পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, আঃ কাদের প্যাদা সাধারণ সম্পাদক কালকিনি উপজেলা মৎস্য জীবী লীগ,  পৌরসভা তাঁতী লীগের সভাপতি জামাল হোসেন চৌকিদার, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি দিদার মোল্লা,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুসাঈদ সরদার লিখনসহ স্থানীয় নেতৃবৃন্দরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিজামুল হক সরদার সাধারণ সম্পাদক কালকিনি উপজেলা যুবলীগ ।

জেলার খবর এর আরও খবর: