নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটে ব্যবসায়ী আহত।

 প্রকাশ: ০২ এপ্রিল ২০২২, ০১:৩৯ পূর্বাহ্ন   |   জেলার খবর


মোঃ হাচিবুররহমান,নড়াইলঃ

 নড়াইলের নড়াগাতী থানার বড়দিয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিষ্ণু বিশ্বাস নামে এক কর্মকারকে আহত করেছে একই বাজারের মিষ্টির দোকানী সাদ্দাম দাশ। ০১ এপ্রিল (শুক্রবার)  সন্ধায় এ ঘটনা ঘটে। বিষ্ণু বিশ্বাস টোনা গ্রামের মৃত কুমোদ বিশ্বাসের ছেলে ও বড়দিয়া বাজারের কামারের কাজ করে ও সাদ্দাম দাশ একই বাজারের ব্যবসায়ী ও কালিয়া থানার জুশালা গ্রামের কালা দাশের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,  বিষ্ণু   দীর্ঘদিন যাবত সাদ্দামের মিষ্টির দোকান থেকে কয়লা ক্রয় করে আসছিল। এরই ধারাবাহিকতায় সকালে দুজনের মধ্যে কথা কাটাকাটির হয়। অতঃপর বিষয়টি স্থানীরা মিটিয়ে দেয়। সন্ধার দিকে বিষ্ণু বড়দিয়া চৌরাস্তায় এলে সাদ্দাম সাইজ কাঠ দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করলে স্থানীরা তাকে নিকটস্থ ফার্মেসীতে নিয়ে চিকিৎসা করান। 

অভিযুক্ত সাদ্দাম বলেন, কয়লার  দাম বেশী পাওয়ায় আমি বিক্রি করে দিলে সে আমাকে মারতে আসছিল। তাই আমিও তাকে মেরেছি।

বিষয়টি নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহাকে অবহিত করলে তিনি এখনই দেখবেন বলে জানান।


মোঃ হাচিবুর রহমান,নড়াইল।

০১/০৪/২২

জেলার খবর এর আরও খবর: