বাগেরহাট ল'কলেজে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ গঠিত ।
স্টাফ রিপোর্টার, মোঃপলাশ হাওলাদার হাছিবঃ
আজ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ বাগেরহাট আইন কলেজ শাখা গঠিত হয়েছে। বাগেরহাট জেলা ছাত্রলীগ নেতা খান মোঃতারিকুল ইসলামকে সভাপতি, ফারজানা রশিদ সেতুকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ বোরহান উদ্দিনকে সাধারণ সম্পাদক, মোঃ রাহাতুল ইসলাম রজুকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের রূপকার,প্রতিষ্ঠাতা জাতীয় রাজনৈতিক সংকটে ঐতিহাসিক ভূমিকা পালনকারী ব্যক্তিত্ব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও বিশ্বরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থাশীল সংগ্রামী জননেতা এডঃ লায়েকুজ্জামান মোল্লার হাত থেকে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি অনুমোদিত কমিটির কপি গ্রহন করছেন। সংগঠনের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বাগেরহাট আইন কলেজ শাখার সংগে সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
