বাগেরহাট ল'কলেজে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ গঠিত ।

 প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২, ০২:৩৩ পূর্বাহ্ন   |   জেলার খবর


স্টাফ রিপোর্টার, মোঃপলাশ হাওলাদার হাছিবঃ

আজ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ বাগেরহাট  আইন কলেজ শাখা গঠিত হয়েছে। বাগেরহাট জেলা ছাত্রলীগ  নেতা খান মোঃতারিকুল ইসলামকে সভাপতি, ফারজানা রশিদ সেতুকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ বোরহান উদ্দিনকে  সাধারণ সম্পাদক, মোঃ রাহাতুল ইসলাম রজুকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের রূপকার,প্রতিষ্ঠাতা জাতীয় রাজনৈতিক সংকটে ঐতিহাসিক ভূমিকা পালনকারী ব্যক্তিত্ব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও বিশ্বরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থাশীল সংগ্রামী জননেতা এডঃ লায়েকুজ্জামান মোল্লার হাত থেকে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি অনুমোদিত কমিটির কপি গ্রহন করছেন। সংগঠনের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বাগেরহাট  আইন কলেজ শাখার সংগে সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

জেলার খবর এর আরও খবর: