রামগড়ের মাহবুব নগরে আসহায় ব্যক্তির বাগানের গাছ কেটে নিচ্ছে দুর্বিত্তরা

 প্রকাশ: ০৫ এপ্রিল ২০২২, ১২:২৭ অপরাহ্ন   |   জেলার খবর


মোঃ আরিফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধিঃ


খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের মাহবুব নগর এলাকায় মোঃ আব্দুর রহিম নামে অসহায় এক ব্যাক্তির বাগানের গাছ কেটে নিচ্ছে দুর্বিত্তরা। গত কয়েকদিন ধরে একই এলাকার বাসিন্দা প্রভাশালী মনির আহম্মেদ, মোঃ হাসান (শান্ত), মমতাজ বেগম, জহির, মহসিন ও আবু সুফিয়ান সহ সংঘবদ্ধ একটি চক্র ক্ষমতার ধাপট দেখিয়ে দিনে দুপুরে জোর পূর্বক আব্দুর রহিমের বাগানের বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যাচ্ছে। 

স্থানীয়রা জানান, দুর্বিত্তদের বাঁধা দিতে গেলে তারা মহিলা দিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রহিমের পরিবারকে ক্ষতি সাধনের হুমকি দিয়ে আসছে।

এর আগেও একই ঘটনায় মনির আহমেদ সহ সংঘবদ্ধ চক্রটির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন ভোক্তভুগি আব্দুর রহিম। সে মামলায় মনির আহমেদ গংদের ৮মাসের সাজা হয়। পরবর্তীতে আদালতে আপিল করে দুর্বিত্ত মনির হোসেন। এ মামলা চলাকালীন সময় আদালতের নির্দেশ অমান্য করে আবরো গত কয়েকদিন ধরে আব্দুর রহিমের বাগানের গাছ কেটে নিচ্ছে মনির সহ দুর্বিত্তরা। এলাকাবাসীর প্রশ্ন সন্ত্রাসি মনের খুটির জোর কোথায়??

ভোক্তভুগি আব্দুর রহিম রামগড় থানা ও স্থানীয় প্রসাশনকে বিষয়টি অবহিত করে এর প্রতিকার ও বিচার দাবী করেন। ##

জেলার খবর এর আরও খবর: