মোরেলগঞ্জে ইভটিজারের বিচারের দাবিতে ছাত্রীদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন

 প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ০২:০৭ পূর্বাহ্ন   |   জেলার খবর


মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

 বাগেরহাটের মোরেলগঞ্জে ইভটজারকে দ্রæ গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। রবিবার বেলা সাড়ে ১০টার দিকে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শতাধিক ছাত্রী ক্লাস বর্জন করে ব্যনারসহকারে শহরেরর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানবন্ধন করেন। এ সময় সহকারি কমিশনার(ভূমি) মো. আলী হাসান ছাত্রীদের অভিযোগের কথা শুনে তাদেরকে শান্তনা দিয়ে বিদ্যালয়ে ফেরত পাঠান।


ছাত্রীদের অভিযোগ, গত ২ এপ্রিল বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সরকারি বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রী ইভিটিজিংয়ের শিকার হন। ওইদিনই এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন। নির্বাহী কর্মকর্তা টানা ৮ দিনেও এ ঘটনায় কোন প্রকার আইনগত ব্যবস্থা না নেওয়ায় ছাত্রীরা আন্দোলনে নামেন।


বিদ্যালয়টির প্রধান শিক্ষক মমতাজ বেগম এ সম্পর্কে বলেন, নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি কি ব্যবস্থা নিয়েছেন জানিনা। ছাত্রীরা রাস্তায় আন্দোলন করছে তাও শিক্ষকদের জানা নেই। 


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ইভিটিজিংয়ের বিষয়ে অভিযোগ পেয়েছি। থানার ওসিকে সেই ইভটিজারকে গ্রেফতারের জন্য বলা হয়েছে। 

জেলার খবর এর আরও খবর: