বড়াইগ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে পুলিশের নারী শিশু সার্ভিসের ডেস্ক চালু ও ঘর হস্তান্তর
জাহিদ হাসান নাটোর প্রতিনিধিঃ বড়াইগ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে পুলিশের নারী শিশু সার্ভিসের ডেস্ক চালু ও ঘর হস্তান্তর
মুজিব শতবর্ষ উপলক্ষে নাটোরের বড়াইগ্রাম থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক চালু ও গৃহহীন পরিবারের জন্য পুলিশের নির্মিত ঘর হস্তান্তর করা হয়েছে। রোববার (১০ এপ্রিল ২০২২) প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়ে সার্ভিস ডেস্ক চালু ও ঘর হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন।মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলার মাঝগাও ইউনিয়নের পারকুল গ্রামের অসহায় গৃহহীন, মোছাঃ খতেজান খাতুন (৬০) দুই শতক জায়গার ওপর একটি আধা পাকা বসতঘর নির্মাণ করে উপহার হিসেবে দেয় বড়াইগ্রাম থানা পুলিশ। অসহায় গৃহহীন খতেজান বলেন, জীবনে এত বড় উপহার পাবো সেটা কখনও কল্পনা করিনি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে তিনি মুজিব শতবর্ষ উপলক্ষে আমাকে সুন্দর পরিবেশে মাথাগোঁজার ঠাঁই করে দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আল্লাহ যেন জান্নাত বাসি করেন।খতেজান খাতুন আরও বলেন, দুই শতক জমি থাকলেও ঘর ছিল না আমার। নিজের একটি পাকা ঘর হবে, সেটা স্বপ্নেও কখনো ভাবেননি। পুলিশের পক্ষ থেকে ঘর করে দিয়েছেন সেখানে বসবাসের সুযোগ করে দেওয়ায় আমি প্রধানমন্ত্রী ও পুলিশের প্রতি খুবই খুশি।’ বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, মুজিব শতবর্ষে পুলিশের পক্ষ থেকে সারা দেশের প্রতিটি থানায় গৃহহীন একটি করে পরিবারকে ঘর করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ হয়। এর অংশ হিসেবে পারকুল গ্রামের গৃহহীন, মোছাঃ খতেজান কে দুই শতক জায়গার ওপর দুই কক্ষ বিশিষ্ট ঘর নির্মাণ করে উপহার হিসেবে দেওয়া হয়েছে। রান্নাঘর ও শৌচাগারের ব্যবস্থা রয়েছে। সেই সাথে সার্বক্ষণিক থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে। এ সময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, বড়াইগ্রাম পৌর সভার মেয়র মাজেদুল বারী নয়ন, বড়াইগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মমিন আলী বড়াইগ্রাম থানার ওসি তদন্ত আব্দুর রহিম ,বড়াইগ্রাম থানার এসআই শামসুল ইসলাম ,এসআই আনোয়ার হোসেন প্রমুখ
