জাজিরায় ব্রিধান ৮৯ হতে যাচ্ছে পরবর্তী মেগা ভ্যারাইটি
জেলা প্রতিনিধি, শরীয়তপুর : প্রচলিত ব্রিধান-২৯ জাত এর বিকল্প হতে যাচ্ছে ব্রিধান-৮৯।যার গড় ফলন হেক্টর প্রতি ৮ টন। তবে উপযুক্ত পরিচর্যায় ৯.৭ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। এই জাতের ধান উৎপাদনে জাজিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে দিতে ২১-২২ অর্থবছরে এনএটিপি-২ প্রকল্পের আওতায় জাজিরার জয়নগর ইউনিয়নের গংগা প্রসাদ গ্রামে ব্রিধান-৮৯ বীজ ক্লাস্টার প্রদর্শনী স্থাপন করা হয়।
এই জাতটি অন্যান্য কৃষকদের মাঝে আকৃষ্ট করতে আজ রবিবার(১০ এপ্রিল) বিকেলে জাজিরার গংগা প্রসাদ এলাকায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এতে বোরো ধানের বিভিন্ন প্রযুক্তি যেনন, লাইন রোপন, পার্চি, লোগো পদ্ধতি চাষ, রোগীং, বীজ ধান উৎপাদন বিষয় আলোচনা করা হয়।আলোচ্য ব্যক্তি হিসাবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন। লক্ষিকান্তপুর ব্লকের দায়িত্ব উপসহকারী কৃষি অফিসার মোঃ ইসমাইল হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কেরামত আলী মোল্লা।স্থানীয় ইউপি সদস্য মোঃ তাজেল ইসলাম সহ ৫০ জন কৃষক- কৃষাণী।
