মোরেলগঞ্জে সরকারি এস.এম কলেজের প্রতিষ্ঠাতার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত।

 প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ০২:২৭ পূর্বাহ্ন   |   জেলার খবর


স্টাফ রিপোর্টারঃ মোঃপলাশ হাওলাদার হাছিবঃ

 মোড়েলগঞ্জ উপজেলার সরকারি এস.এম  কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত আলহাজ্ব ডা. আব্দুল খালেক তালুকদারের প্রথম  মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে প্রতিষ্ঠাতার রুহেুর মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও তাঁর জীবন চরিত সম্পর্কে স্মৃতিচারণ মূলক আলোচনা  অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষক পরিষদের সম্পাদক এমদাদুল হকের সভাপতিত্বে এবং  প্রভাষক  আবুল কালামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস, একাডেমিক কাউন্সিলের সদস্য  সচিব সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র দাস, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক প্রভাষক মোঃ জসিম উদ্দিন হাওলাদার,  সহকারী অধ্যাপক  ছবীর আখন্দ, সহকারী অধ্যাপক মোঃ শাহজাহান হাওলাদার,  সহকারী অধ্যাপক জাকির হোসেন রিয়াজ,  প্রভাষক আফজাল ফারুক।  এছাড়াও বক্তব্য রাখেন  সদ্য অবসরপ্রাপ্ত  প্রভাষক স্বপন কুমার ডাকুয়া। 

স্মরণসভায়  প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস  বলেন, আমি এ কলেজে আসার পর তাঁকে দেড় বছর  তাঁকে পেয়েছি - এই সময়ে  আমি তাঁকে কাছ থেকে তাঁর অনন্য সাধারণ চরিত্রের বিভিন্ন দিক আমার চোখে পড়েছে। যে বয়সে আনন্দে মেতে থেকে ঘুরে বেড়ানোর কথা সেই মাত্র ৩০ বছর বয়সে দক্ষিণবঙ্গের এ পশ্চাদপদ জনপদের মানুষের উচ্চ শিক্ষার জন্য তিনি এবং  তাঁর পরিবার বিশাল আর্থিক অনুদান দিয়ে এটি প্রতিষ্ঠা করেছেন। শুধু তাই-ই নয় তিনি এ কলেজটিকে আজন্ম লালনপালন করেছেন তার মেধা এবং  প্রজ্ঞা  দিয়ে। তিনি অনন্য সাধারণ এক মানুষ। তাঁর মত মানুষের জন্যই সমাজ  আলোকিত  হয়। অধ্যক্ষ প্রয়াত আব্দুর খালেক তালুকদারের বিভিন্ন  জনহিতৈষী কর্মকাণ্ডের কথা তুলে ধরে তার নামে  কলেজে  একটি কর্ণার করার কথা ব্যক্ত করেন।

এছাড়া অন্যান্য বক্তাদের বক্তব্যেও প্রয়াতের চরিত্রের বিভিন্ন অনন্য সাধারণ দিকগুলো উঠে আসে।

 কলেজ প্রতিষ্ঠাতা প্রয়াত আব্দুল খালেক তালুকদার ২০২১ সালে ৯ এপ্রিল ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেন।

উল্লেখ্য, প্রয়াত আলহাজ্ব ডা. আব্দুল খালেক তালুকদার ইংরেজি ১৯৬৮ সালে এই কলেজটি স্থাপিত করেছিলেন। এছাড়াও তিনি মোরেলগঞ্জর বহু শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা সহ বিভিন্ন  সামাজিক সংস্থার বিভিন্ন দায়িত্ব পালন করেন। আজন্ম মানুষের কল্যাণে কাজ করা এ মানুষটির নেতৃত্বে প্রতিষ্ঠিত এ কলেজটি এখন সরকারিকরণ হয়েছে। ফলে এর পরিধি বর্তমানে বেড়েছে এবং সুনাম অর্জন করেছে ব্যাপক পরিসরে। প্রতিটি মুহুর্তেই কলেজ শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং কর্মচারীগণ তাঁর স্বার্থহীন অবদানের কথা শ্রদ্ধার সাথে স্বরণ করেন।

পরিশেষে অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং কর্মচারীবৃন্দ কুরআন তেলোয়াত এবং দোয়া মাহফিলে উপস্থিত থেকে প্রয়াতের মাগফেরাত কামনা করেছেন। দোয়া মাহফিল পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মোঃ জাকির হোসেন। দোয়া  শেষে উপস্থিত সবার মাঝে  তাবারকের বিতরণ করা হয়।

জেলার খবর এর আরও খবর: