শিকারমঙ্গল মানব কল্যান সংগঠনের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ
রিপোর্টঃ শেখ লিয়াকত আহম্মেদ
পবিত্র মাহে রমজান উপলক্ষে কালকিনি পৌর এলাকার ঐতিহ্যবাহি সামাজিক সংগঠন শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের উদ্যাগো পবিত্র কোরআন শরীফ বিতরন ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় বিশিষ্ট সমাজ সেবক ফিরোজ মাহমুদ বুলু বেপারীরির নিজ বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সংগঠনের সভাপতি বি.এম. রাজীবের সভাপতিত্বে ও মুখর হাসানের সঞ্চালনে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা মনিরুজ্জামান সরদার, উপদেষ্টা ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান, উপদেষ্টা যুব উন্নয়ন কর্মকর্তা আবু্ল খায়ের, কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন বেপারী ও উপজেলা বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেত্রীবৃন্দ।
