ডিবি পুলিশ কর্তৃক ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার।

 প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ০২:৩৭ অপরাহ্ন   |   জেলার খবর


মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

 বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজির আহমেদ বিপিএম (বার) এঁর নির্দেশে বাংলাদেশ পুলিশ দেশের সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে । তাঁর দিক নির্দেশনায় যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম যশোর জেলাকে অবৈধ মাদকমুক্ত, জঙ্গিবাদমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে। 


ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ 

যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এঁর দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্রগুলি উদ্ধারের ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার এসআই শাহিনুর রহমান এর নেতৃত্বে এএসআই আশরাফুল, নাজমুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সসহ ইং ১৩/০৪/২০২২ তারিখে যশোর ঝিকরগাছা ও নাভারণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দেশ নিউজ টিভি লেখা সাংবাদিক প্লেকার্ড সম্বলিত একটি প্রাইভেটকারে কতিপয় মাদক কারবারী সীমান্তবর্তী এলাকা হইতে মাদকদ্রব্য ফেনসিডিল বহন করে নিয়ে যাচ্ছে। ডিবি পুলিশের দল ঐ গাড়ীসহ মাদক কারবারীদের গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে ঝিকরগাছা এলাকায় চেকপোষ্ট বসিয়ে গাড়িসহ মাদক কারবারীদের গ্রেফতারের চেষ্টা করেন। মাদক কারবারীরা টের পেয়ে গাড়িটি নিয়ে ঝিকরগাছা থানাধীন রঘুনাথপুর সাকিনস্থ রহমানের মেহেগুনি বাগানের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। সংবাদ পেয়ে ডিবি’র টিম ঘটনাস্থলে পৌছে স্থানীয় জনতার সহযোগীতায় গাড়িটি তল্লাশী করে ১৯৬ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল, দেশ নিউজ টিভি লেখা সাংবাদিক প্লেকার্ডসহ প্রাইভেটকার বিভিন্ন আলামত জব্দ করেন।


 গাড়িটি তল্লাশীকালে আক্তারুল ইসলাম, পিতা-রিজাউল ইসলাম, মাতা-ঝর্ণা খাতুন, সাং- রাজনগর, থানা-শার্শা, জেলা-যশোর নামীয় একটি জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি, আক্তারুল ইসলামের নামীয় দৈনিক খবরের আলো প্রেস আইডিকার্ড, সাংবাদিক মাইক্রোফোন জব্দ করেন। স্থানীয় গোপন ও প্রকাশ্য প্রাথমিক তদন্তকালে জানা যায়, আক্তারুল ইসলাম ভুয়া সাংবাদিক পরিচয় বহন করে ছদ্মবেশ ধারন করে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ব্যবসা পরিচালনা করে আসতেছে।  পলাতক আক্তারুল ইসলামকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।


উদ্ধারকৃত আলামতঃ

১। ১৯৬ (একশত ছিয়ানব্বই) বোতল ফেনসিডিল।

২। ১টি প্রাইভেটকার।

৩। সাংবাদিক প্লেকার্ড, মাইক্রোফোন, প্রেস আইডিকার্ড, ভিজিটিং কার্ড।


"বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,

সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ।"


ধন্যবাদান্তে-

পুলিশ সুপার, যশোর এর পক্ষে 

মিডিয়া সেল, যশোর।

জেলার খবর এর আরও খবর: