বেনাপোল চেকপোস্টে ৫oo প্যাকেট চুরুট আটক

 প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ০৩:৩২ অপরাহ্ন   |   জেলার খবর


মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

যশোর বেনাপোলে ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্ট থেকে উন্নত ব্রান্ডের ৫০০ প্যাকেট চুরুট আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।


শুক্রবার (১৫ এপ্রিল) বিকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে এ চালানটি আটক করা হয়। 


বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, গোপন সংবাদের ভিতিত্তে ভারতীয় এক পাসপোর্ট যাত্রীর লাগেজ তল্লাশি করে উন্নতমানের ২৫০০০ (পচিশ হাজার) চুরুট আটক করা হয়েছে।


আটক চুরুটের মুল্য ৭ লাখ টাকা বলে কাস্টমস সুত্র জানান। তবে ভারতীয় পাসপোর্ট যাত্রী বিধায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।


আটক চুরুট বেনাপোল কাস্টমস গুদামে জমা দেয়া হয়েছে। এ বিষয়ে একটি বিভাগীয় মামলা করা হয়েছে। এই প্রথম ভারতগামী যাত্রীর কাছ থেকে চুরুট আটক করা হলো।

জেলার খবর এর আরও খবর: