কামারখন্দে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রেনে কাটা পড়ে আব্দুল হাকিম (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। উপজেলার জামতৈল স্টেশন এলাকায় আজ সোমবার (১৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাকিম কামারখন্দ উপজেলার জয়েন বড়ধুল গ্রামের বাসিন্দা।
জামতৈল স্টেশন মাস্টার আবু হান্নান বলেন, ‘আজ সকালে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান।
