কালকিনিতে মাইটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ০৪:০৭ পূর্বাহ্ন   |   জেলার খবর



নিজস্ব প্রতিবেদকঃ

নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপু‌রের কাল‌কি‌নি‌তে জননন্দিত টেলিভিশন চ্যানেল মাইটিভির এক যুগ পেরিয়ে ১৩তম বর্ষে পদার্পন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। 

গতকাল বিকা‌লে মাইটিভি’র কাল‌কি‌নি প্রতিনিধি শেখ লিয়াকত আহম্মেদ এর আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, ইফতার ও কেক কাটার আয়োজন করা হয়  

মাইটিভির কালকিনির দর্শক ফোরামের সভাপতি বি. এম হেমায়েত হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপ‌তি মোঃ ইকবাল হো‌সেন, উপ‌জেলা রি‌পোর্টারস ইউ‌নি‌টের সভাপতি এইচ.এম. মিলন, সাধারণ সম্পাদক মোঃ না‌সির উ‌দ্দিন ফ‌কির লিটন, উপ‌জেলা প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক বি.এম. হা‌নিফ সহ-সভাপতি খন্দকার শামীম হোসাইন, দপ্তর সম্পাদক সাংবা‌দিক মোঃ শাহজালাল,

সাংবাদিক মোঃ আতিকুর রহমান আজাদ  সাংবা‌দিক আ‌বির হোসেন, সাংবা‌দিক মোঃ সবুজ খান। 

আরও উপস্থিত ছিলেন কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুর রহমান, কালকিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বেপারী, কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর সিনিয়র শিক্ষক আ‌নোয়ার হো‌সেন মাস্টার, ইং‌রে‌জি শিক্ষক মোঃ হেমা‌য়েত হো‌সেন, সি‌নিয়র শিক্ষক জা‌হিদুর রহমান, শিকারমঙ্গল মানব কল্যান ফাউন্ডেশনের সভাপতি বি.এম রাজিব হোসেন, সিনিয়র সহ-সভাপতি রফিক বেপারী, সাবেক কমিশনার বাবুল হোসেন বেপারী, হাজী আমিরুল ইসলাম, কামাল হোসেন হাওলাদার, সালাউদ্দিন সহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ

জেলার খবর এর আরও খবর: