শার্শা থানা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ যশোরের শার্শা থানা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে থানা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা আসনের এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অবস সাইফুল ইসলাম, নাভারণ সার্কেলের (এএসপি) জুয়েল ইমরান, শার্শা উপজেলা নবাগত নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল,বিদায়ী নির্বাহী অফিসার মীর আলিফ রেজা,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন,জেলা পরিষদ সদস্য ও নাভারণ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি,শার্শা সদর ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন তোতা,ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল,মিডিয়াকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।পরে আলোচনা সভা শেষে জাতীর কল্যাণ কামনায় দোয়া করা হয়।
