যশোরের ঝিকরগাছার মাগুরায় গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে এমপি নাছির উদ্দিন।
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার ২নং মাগুরা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
২১ শে এপ্রিল ২০২২ বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় ২নং মাগুরা ইউনিয়নের মোহাম্মদপুর বাজারে স্বাস্থ্যমন্ত্রী পদকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র প্রথম ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সপ্তম হওয়ায় অসহায় দুস্থ, এতিম, পথ শিশু, হাফেজদের মাঝে ইফতার বিতরণ ও গণ সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জনগণের আস্থা ভাজন উন্নয়ন এর কারিগর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) ডা: মো: নাছির উদ্দীন এমপি মহোদয়।
তিনি তার বক্তব্যে বলেন, সাড়ে তেরো বছরে উন্নয়নের সব সূচকে এগিয়েছে বাংলাদেশ।
বর্তমান সরকারের টানা তিন মেয়াদে গত সাড়ে তেরো বছরে উন্নয়নের সব সূচকে বাংলাদেশ অভূতপূর্বভাবে এগিয়েছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের নেওয়া মেগা-প্রকল্পগুলো দ্রুত এগোচ্ছে। আমাদের সরকার সফলভাবে করোনা মহামারি মোকাবিলা করেছে। দারিদ্র্যের হার ২০.৫ শতাংশের নিচে নামিয়েছে। শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধা দিচ্ছে। জঙ্গি-সন্ত্রাস ও দুর্নীতি নির্মূলে ‘জিরো টলারেন্স নীতি’ নিয়েছে। এরইমধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছে সরকার।
তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং ২০৪১ সালের মধ্যে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমরা দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন শুরু করেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার। বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ প্রণয়ন করেছে এবং এর বাস্তবায়নও শুরু হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, বাঁকড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নিছার আলী।
চৌগাছা উপজেলা থেকে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাইফুর রহমান বাবলু, মোছাঃ ইরুফা সুলতানা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।
সঞ্চালনায় ছিলেন, ২ নং মাগুরা ইউনিয়নের ছাত্রলীগ নেতা ইনজামামুল হক ইমন।
