শার্শায় কৃষকদের নিয়ে মাঠ দিবস ও রিভিউ ডিসকাসন অনুষ্ঠিত

 প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ১২:৩৭ পূর্বাহ্ন   |   জেলার খবর


মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

 যশোরের শার্শায় মাঠ দিবস ও রিভিউ ডিসকাসন

২২ এপ্রিল শুক্রবার  সকাল ১০ ঘটিকার সময় শার্শার ০৮ নং বাগআঁচড়া ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের বাগাডাঙ্গায় কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বাস্তবায়িত এসএমই ( সরিষা ও মসুর ) প্রদর্শনীর অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিতি ছিলেন ০৮ নং বাগআঁচড়া ইউনিয়ন এর ২ নং কলোনির সাবেক ইউপি সদস্য মোঃ আলী আহমদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৭ নং ওয়ার্ডের বাগাডাঙ্গা গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ মতিয়ার রহমান, ৭.৮.৯ নং ওয়ার্ডের নারী সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য মোছাঃ ছালিমা বেগম।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শার্শার কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ একরামুল হোসেন, তিনি কৃষকদের আহবান করেন ধানের পাশাপাশি সরিষা,তিল, মসুরী,সুলা,গম,ভুট্টা চাষের দিকে এগিয়ে আসতে। দিহি ইউনিয়নের, উপসহকারী কৃষি অফিসার,সরজিৎ বাউয়ালী, তিনি বলেন নির্দিষ্ট মাত্রায় সার কীটনাশক প্রয়োগের ফলে ফলন বৃদ্ধি করা সম্ভব,তবে কোনকিছুই অতিরিক্ত করায় চাষিরা ক্ষতিগ্রস্ত হতে পারে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার,সুখেন্দু কুমার, ও উপসহকারী কৃষি অফিসার বাগাডাঙ্গা ব্লকের দায়িত্বপ্রাপ্ত বিশ্বজিৎ মন্ডল, এবং বীজ উৎপাদন ও সংরক্ষণ বাগআঁচড়া ইউনিয়নের মোঃ আসানুর রহমান কৃষক নেতা হিসেবে উপস্থিত ছিলেন,আবু সিদ্দিক, মঞ্জুরুল ইসলাম (লিটন) মনিরুজ্জামান, মিলন হোসেন, কুরবান আলী,আব্দুর রব, রাশেদুল ইসলাম, আব্দুল আজিজ, ইসাহাক মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে পুরুষের পাশাপাশি সমানভাবে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

জেলার খবর এর আরও খবর: