শার্শায় ইউএনও’র বিদায় সংবর্ধনা ও নবাগত ইউএনও’র যোগদান

 প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ১২:৪৩ পূর্বাহ্ন   |   জেলার খবর


মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

  যশোরের শার্শা উপজেলা পরিষদ প্রশাসক ইউএনও (নির্বাহী অফিসার) এর বদলি জনিত বিদায় ও নবাগত ইউএনওর (নির্বাহী অফিসার) এর যোগদান সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


২১ এপ্রিল বৃহস্পতিবারে দুপুর ১২ টার সময় শার্শা উপজেলা নির্বাহী অফিসার পদে শ্রী নারায়ণ চন্দ্র পাল উপজেলা নির্বাহী কার্যালয়ে এসে যোগদান করেছেন। এসময় বিদায়ী নির্বাহী অফিসার মীর আলিফ রেজা’র কাছ থেকে দ্বায়িত্ব বুঝে নেন।


এসময় উক্ত উপজেলা প্রশাসনের সহকারী (ভূমি) কমিশনার রাসনা শারমিন মিথি, শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী সহ উপজেলার চেয়ারম্যানগণ ফুলের স্বাগতম (সংবর্ধনা) প্রদান এবং অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন।


নবাগত ইউএনওকে সবার সাথে পরিচয় করিয়ে দেন বিদায়ী ইউএনও মীর আলিফ রেজা। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে তিনার নতুন কর্মস্থলে সঠিকভাবে দ্বায়িত্ব পালন করতে পারেন।


এদিকে শার্শার নবাগত ইউএনও নারায়ণ চন্দ্র পাল ও তিনি এসময় নয়া এ উপজেলার সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে ও দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও গত ২০ এপ্রিল বুধবারে সন্ধায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


এসময় বিদায়ী নির্বাহী অফিসার মীর আলিফ রেজা’কে ফুলেল সংবর্ধনা প্রদানসহ ক্রেস্ট প্রদান-এর মাধ্যমে বিদায়ী শুভেচ্ছা সম্মাননা জানানো হয়। শার্শা অফিসার্স ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও অনুষ্ঠিত হয়।


জানা যায়, শার্শার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নারায়ণ চন্দ্র পাল যোগদানের আগে যশোরের ডিসি কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রেভিনিউ ডেপুটি কালেক্টর) দায়িত্ব পালন করেছেন তিনি ৩৪তম ব্যাচ (বিসিএস)। এছাড়াও জানা গেছে বদলি বিদায়ী ইউএনও মীর আলিফ রেজা মেহেরপুর জেলার জেলা পরিষদ সচিব পদে যোগদান করবেন, মীর আলিফ রেজা, তিনি ৩১ তম ব্যাচ (বিসিএস) ক্যাডার।

জেলার খবর এর আরও খবর: