নিজামপুর ইউনিয়ান আ.লীগের আয়োজনে ইফতার
মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
শার্শা উপজেলার ১১নং নিজামপুর ইউনিয়ান আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার গোড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, মাননীয় জাতীয় সংসদ ৮৫ যশোর-১ শার্শা।
১১নং নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু ওহাবের সভাপতিত্ব এবং ১১নং নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন তরফদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সভাপতি, শার্শা উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা ভাইস চেয়ারম্যান, সালেহ আহমেদ মিন্টু, সহ-সভাপতি, শার্শা উপজেলা আওয়ামী লীগ, অধ্যক্ষ মোঃ ইব্রাহিম খলিল, যুগ্ম-সম্পাদক, শার্শা উপজেলা আওয়ামী লীগ ও সদস্য যশোর জেলা পরিষদ, মোহাম্মদ আসাদুজ্জামান বাবলু, সাবেক ভাইস চেয়ারম্যান ও যুগ্ম সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, মোহাম্মদ তবিবর রহমান বুলবুল, সহ-সভাপতি, ১১নং নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, সাবেক কমান্ডার, শার্শা উপজেলা কমান্ড, মোঃ অহিদুজ্জামান অহিদ, সভাপতি, শার্শা উপজেলা যুবলীগ, মোঃ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক, শার্শা উপজেলা যুবলীগ। মোঃ আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান, ১১নং নিজামপুর ইউনিয়ন পরিষদ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, শার্শা উপজেলা যুবলীগ। মোঃ আব্দুর রহিম সর্দার, সাবেক সভাপতি, শার্শা উপজেলা ছাত্রলীগ, মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, ১১ নং নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগ, জাকির হোসেন খান কাজল, আওয়ামী লীগ নেতা, নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগ, মোঃ আলাউদ্দিন খান, সভাপতি, ১১ নং নিজামপুর ইউনিয়ন যুবলীগ, গোলাম সরোয়ার নিতু, সাধারণ সম্পাদক, ১১ নং নিজামপুর ইউনিয়ন যুবলীগ, মোঃ বিপ্লব সাবেক সাধারন সম্পাদক, ১১নং নিজামপুর ইউনিয়ন ছাত্রলীগ।
এছাড়াও নিজামপুর ইউনিয়ান আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, আমরা শার্শা উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ ছিলাম ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। কোন অপশক্তিই আমাদের রোধ করতে পারবে না। পূর্বের ন্যায় ভবিষ্যতেও আমরা এই আসন থেকে নৌকাকে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো ইনশাল্লাহ।
