যশোরে ৬০ বোতল ফেনসিডিল ও পিকআপ সহ আসামী গ্রেফতার-৪

 প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ০৭:৫৫ পূর্বাহ্ন   |   জেলার খবর


মনা,বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

 (বৃহস্পতিবার ২১ এপ্রিল ২০২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/মোঃ সোলায়মান আক্কাস, এএসআই(নিঃ)/ এসএম ফুরকান, এএসআই(নিঃ/মোঃ শফিউর রহমান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ২৩:৪৫ ঘটিকায় যশোর জেলার ঝিকরগাছা থানাধীন মাগুরা গ্রামস্থ অমৃত বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠের উত্তর পশ্চিম পার্শ্বে হইতে আসামী ১. মোঃ ইয়ান নবি(৪৫), পিতা-মৃত ফজলে করিম মল্লিক, সাং-রঘুনাথপুর পশ্চিমপাড়া, থানা-বেনাপোল পোর্ট, ২.মোঃ আব্দুল কাদের(৬২), পিতা-মৃত কওছার আলী দফাদার, মাতা-আয়েশা বেগম, সাং-কাশিপুর দক্ষিনপাড়া, থানা-মনিরামপুর, ৩. মোঃ শাওন(২৫), পিতা-নুর ইসলাম বাবু, মাতা-রাবেয়া খাতুন, সাং-কাউরিয়া রাজাপুর, থানা-ঝিকরগাছা, ৪.মোঃ বাদশা বিশ্বাস(৬০), পিতা-মৃত আব্দুল মিয়া, সাং-ডহর মাগুরা, থানা-ঝিকরগাছা, সর্ব জেলা-যশোর দেরকে ৬০ বোতল ফেনসিডিল এবং ০১টি পিকআপ সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মালামালের মূল্য ৫,২০,০০০/-টাকা।এ সংক্রান্তে এএসআই(নিঃ) মোঃ শফিউর রহমান বাদী হয়ে ঝিকরগাছা থানায় এজাহার দায়ের করেন।

জেলার খবর এর আরও খবর: