কালকিনি পৌরসভার উদ্যোগে ইফতার মাহফিল।। মসল্লিদের ঢল

 প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ১২:৪১ অপরাহ্ন   |   জেলার খবর


জৈষ্ঠ প্রতিবেদকঃ শেখ লিয়াকত আহম্মেদ

মাদারীপুরের কালকিনি পৌরসভার উদ্যোগে ইফতার ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২২ এপ্রিল) বাদ আছর পৌরসভা চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ও  কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম। 

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, যুগ্ন সম্পাদক সরদার মো: লোকমান হোসেন, কালকিনি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুলবাসার, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেনসহ মাদারীপুর জেলা ও কালকিনি উপজেলার আওয়ামী লীগ ও এরসহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

জেলার খবর এর আরও খবর: