কালকিনি উপজেলা আ.লীগের উদ্যোগে ইফতার মাহফিল
জ্যেষ্ঠ প্রতিবেদকঃ শেখ লিয়াকত আহম্মেদ
মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) বাদ আছর উপজেলার সার্কিট হাউজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোসাম্মত তাহমিনা বেগম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ন সম্পাদক সরদার মো: লোকমান হোসেন, পৌরমেয়র এস.এম হানিফ কালকিনি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল বাসার, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেনসহ মাদারীপুর জেলা ও কালকিনি উপজেলার আওয়ামী লীগ ও এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
