কাল‌কি‌নি‌তে উপ‌জেলা প‌রিষদ ও প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল

 প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ০৪:০২ পূর্বাহ্ন   |   জেলার খবর


জেষ্ঠ্য প্রতিবেদকঃ শেখ লিয়াকত আহম্মেদ। 

মাদারীপুরের কাল‌কি‌নি উপ‌জেলা প‌রিষদ ও প্রশাস‌নের যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

র‌বিবার (২৪ এপ্রিল) বিকেলে উপ‌জেলা চত্ব‌রে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ।

 বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের (৩৪১) সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোসাম্মত তাহমিনা বেগম। 

কালকিনি উপজেলা পরিষদের চেয়াম্যান মীর গোলাম ফারুকের সার্বিক সহযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র এস.এম হা‌নিফ,

কৃষকলী‌গের কেন্দ্রীয় নেতা সা‌কিলুর রহমান সোহাগ তালুকদার, উপজেলা আ.লীগের সহ-সভাপ‌তি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন। উপ‌জেলা পরিষদের ভাইস চেয়ারম‌্যান শ‌হিদুল ইসলাম, সহকারী ক‌মিশনার(ভূ‌মি) মোঃ ইমরান খান। 

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য সৈয়দ আবুল বাসার,‌ পৌর আওয়ামীলী‌গের সভা‌পতি এ্যাড. আবুল বাসার,‌ জেলা প‌রিষ‌দের সদস‌্য আবদুল্লাহ আল মামুন, হেলেনা জাহান নাছরিন, উপজেলা ও পৌর মহিলা আ.লীগের নেত্রীবৃন্দ, ইউনিয়ন পরিষদের সা‌বেক ও বর্তমান চেয়ারম্যান, ইউ‌পি সদস‌্যগণ ও উপ‌জেলার সকল কর্মকর্তা কর্মচারী ও রাজ‌নৈ‌তিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ এই ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন। 

ইফতার মাহফিলে দেশের ও জাতির সার্বিক মঙ্গল কামনা দোয়া-মোনাজাত করা হয়। 


জেলার খবর এর আরও খবর: