সলঙ্গা ইউনিয়নে ২৮৩০ জন ভিজিএফ কার্ডধারীদের মাঝে চাল বিতরণ

 প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৫:১৩ পূর্বাহ্ন   |   জেলার খবর


সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে উল্লাপাড়ার সলঙ্গা ইউনিয়নে অসহায়, গরীবদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।  রবিবার (২৪ এপ্রিল) ও সোমবার (২৫ এপ্রিল) ২ দিন সলঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন,সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সলঙ্গা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার। ঈদুল ফিতরকে সামনে রেখে ইউনিয়নের অসহায়, দু:স্থ ২৮৩০ জন কার্ডধারীদের মাঝে ১০ কেজি করে চাল সুষ্ঠ ভাবে বিতরণ করা হয়। চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার উপস্থিত সকল কার্ডধারীদের আসন্ন ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান। চাল বিতরণে উপস্থিত ছিলেন,দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার তাপস তুমার রায়, ইউপি সচিব মিলন চন্দ্রঘোষ, সকল ইউপি সদস্য,সদস্যাগণ।

জেলার খবর এর আরও খবর: