সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আজ সোমবার (২৫ এপ্রিল) সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের ব্যাংক কর্মকর্তাদের নিয়ে আর্থিক নিরাপত্তা ও গৃহীত ব্যবস্থা সংক্রান্ত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সম্মানিত পুলিশ সুপার জনাব হাসিবুল আলম, বিপিএম। এ সময় পুলিশ সুপার তার বক্তব্যে সকল ব্যাংকের নাইট ডিউটিতে নিয়োজিত নাইট গার্ডদের নাম ও মোবাইল নাম্বার শীঘ্রই পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা বরাবর প্রেরণসহ ম্যানেজারগণকে সার্বক্ষণিক সিসিটিভি ফুটেজ নজরদারি করার জন্য আহবান জানান ।
সেই সাথে কোনো ধরনের পকেটমার,ছিনতাইকারী ব্যাংকের ভেতরে বা গেটে ঘোরাফেরা করতে না পারে এবং গ্রাহকগণ তাদের উত্তোলনকৃত টাকা সঠিকভাবে নিয়ে যেতে পারে সে বিষয়ে সতর্ক করাসহ ব্যাংকের ম্যানেজারগণকে মাইকিং এর ব্যবস্থা করতে বলেন। সর্বোপরি তিনি ব্যাংক কর্তৃপক্ষ টাকা বহনকালে যেকোনো ধরনের পুলিশি সহায়তা প্রদানের আশ্বস্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মো. নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোছাঃ ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সিরাজগঞ্জ সহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সেক্রেটারীগণ।
