মানবাধিকার গোল্ডেন পিস এ্যাওয়ার্ড-২০২২ পেলেন বুড়িচং শ্রমিক লীগের সভাপতি ওবায়দুল হক লিটন
মারুফ হোসেন, বুড়িচং প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গ্রামের কৃতি সন্তান বুড়িচং উপজেলার জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ওবায়দুল হক লিটন 'মানবাধিকার গোল্ডেন পিস এ্যাওয়ার্ড-২০২২' এ ভূষিত হয়েছেন। সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য তাকে এ খেতাম দেওয়া হয়। গত ২৩ এপ্রিল শনিবার পুরানা পল্টন হোটেল এশিয়া আনুষ্ঠানিক ভাবে এ্যাওয়ার্ড দেওয়া হয়।
২৪ এপ্রিল বাকশীমুল ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম ফয়েজ এর উদ্যোগে এ্যাওয়ার্ড প্রাপ্ত ওবায়দুল হক লিটনকে বুড়িচং সিএনজি অটো ড্রাইভার সমিতির অফিসে ফুলেল শুভেচছা জানিয়ে ফুল দিয়ে বরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি অনিল চন্দ্র কর্মকার, সাংগঠনিক সম্পাদক জিএম রুবেল,
বাংলাদেশ অটো রিক্সা শ্রমিক লীগের কুমিল্লা দঃ জেলার সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া,বুড়িচং উপজেলা জাতীয় শ্রমিক লীগের প্রচার সম্পাদক মোঃ খলিলুর রহমান, বাকশীমুল ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, প্রচার সম্পাদক আমির হোসেন,বুড়িচং উপজেলার শ্রমিক লীগ নেতা মোঃ শাহজাহান, সুমন মিয়া,ইসমাইল আদম,জসিম, জহির, কামরুল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অবশেষে বাকশীমুল জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম ফয়েজ এ্যাওয়ার্ড প্রাপ্ত বুড়িচং উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ ওবায়দুল হক লিটন কে মিষ্টিমুখ করান।এবং সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন।
