বুড়িচংয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষ্যে অবহিতকরন সভা অনুষ্ঠিত।

 প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০১:৪২ অপরাহ্ন   |   জেলার খবর


 মারুফ হোসেন,বুড়িচং প্রতিনিধিঃ

  কুমিল্লার বুড়িচং উপজেলার প্রশাসনের উদ্যোগে তৃতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রকল্পের গৃহপ্রদান উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে গত ২৪ এপ্রিল রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।অবহিতকরন সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)  ছামিউল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জি এম এন জাকারিয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খাঁন,  রাজাপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, বাকশীমুল ইউপি চেয়ারম্যান ও বাকশীমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল করিম, ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী মোঃ বিলাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইন্জি. মোঃ বাছির খাঁন, যুবলীগ নেতা মোঃ মাহবুবুর রহমান ওয়ালটন, ইউপি সদস্য তোফায়েল আহমেদ,নজরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ, ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। 



আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার  তৃতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার আশ্রয়ন প্রকল্পের গৃহপ্রদান উপলক্ষ্যে উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার  ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি)ছামিউল ইসলাম জানান যে ষোলনল ইউনিয়নে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর এ উপহার গৃহ প্রদান করা হবে। এসময় তারা সাংবাদিকদের আরোও জানান আগামী ডিসেম্বরের মধ্যে এ উপজেলাকে গৃহ ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে।

জেলার খবর এর আরও খবর: