জাজিরায় ২৭ গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার জায়গাসহ ঘর
জেলা প্রতিনিধি, শরীয়তপুরঃ প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে শরীয়তপুর জাজিরা উপজেলায় তৃতীয় পর্যায়ে ২৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল জমিসহ ঘর।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যোগদানের মাধ্যমে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে উপজেলার গোপালপুর ও নাওডুবা দু'টি ইউনিয়নের ২৭টি গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঈদ উপহার হিসেবে এ জমির মালিকানা দলিল হস্তান্তর করা হয়। দুই শতাংশ জমি সহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে তৈরি করা হয়েছে সেমি পাকা ঘর। ঈদ উপহার পেয়ে খুশি ভূমিহীনরা।
নাওডোবা ইউনিয়নের রহিমা আক্তার, বড় গোপালপুর ইউনিয়নের বিলকিস বেগম, শামচু মাদবর, ফজলু শিকদার জানান আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে অনেক খুশি। আমাদের গৃহ ছিল না। এখন গৃহ হয়েছে, থাকার মতো যায়গা হয়েছে। এখন আর আমরা গৃহহীন- ভূমিহীন নই।
এ সময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুল হাসান সোহেল, জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার উপজেলার প্রতিটি সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
