গোপালগঞ্জ কাশিয়ানীতে ৪৮ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৪৮ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি-ঘর বিতরণ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন।
আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে এসব পরিবারের মাঝে টিনশেড ঘর ও ঘরের জায়গার দলিল বুঝে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান
এ উপলক্ষে কাশিয়ানী উপজেলা অডিটোরিয়ামে উ জেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মোরশেদুল ইসলাম।
আশ্রয়ন প্রকল্প সম্পর্কিত তথ্য উপাস্থাপন করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরান হোসেন মিয়া,
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. আজাহারুল ইসলাম।
এ সময় আরও বক্তব্যদেন, আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, ওসি মোহাম্মদ মাসুদ রায়হান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকন, আঞ্জুরুল ইসলাম, ইমরুল হাসান মিয়া, লুৎফর রহমান লুথু, বদরুল আলম বিটুল প্রমুখ।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক-রাজনৈতিক নেতাকর্মী, বীরমুক্তিযোদ্ধা, সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
