ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।

 প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০১:৩৪ অপরাহ্ন   |   জেলার খবর


আব্দুল জব্বার, যশোর জেলা ব‍্যুরো প্রধানঃ

  যশোরের ঝিকরগাছা উপজেলার ১১ নং বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


২৬ এপ্রিল ২০২২ (মঙ্গলবার) বিকাল ০৬: টার সময় বাঁকড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডাঃ মোঃ নাছির উদ্দিন।


প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।


উপস্থিত ছিলেন, ঝিকরগাছা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, জাফরুল হক, নজরুল ইসলাম, আরিফুজ্জামান সন্টু, এনামুল হাবিব জগলু, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ১১নং বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নিছার আলী, আওয়ামী লীগ নেতা সামাদ দপ্তরী, হাফিজুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগের সহসভাপতি কামরুজ্জামান মিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম বাপ্পী, সাধারণ সম্পাদক কৌশিক আলম বাপ্পী, কামরান হোসেন, মিরাজ হোসেন মিঠু, বায়েজিদ হোসেন রাহুল প্রমূখ।

জেলার খবর এর আরও খবর: