বুড়িচংয়ের বাকশীমুলে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাল বিতরণ
মারুফ হোসেন, বুড়িচং প্রতিনিধঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার ২ নং বাকশীমুল ইউনিয়নে পবিত্র ঈদ—উল—ফিতর উপলক্ষ্যে ২৭ এপ্রিল বুধবার অসহায় গরীব দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল করিম। ইউপি চেয়ারম্যান আবদুল করিম এর দিক নির্দেশনায় ১২শত ৯৮ জন অসহায় গবীর দরিদ্রদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,ইউপি সচিব মারজানা ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর আলম জাবির সহ ০১ নং ওয়ার্ড মেম্বার মোঃ আবুল কাশেম, ০২ নং ওয়ার্ড মেম্বার শাহাদাত হোসেন, ০৩ নং ওয়ার্ড মেম্বার মোঃ করিম খান, ০৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ মাহফুজ মিয়া, ০৫ নং ওয়ার্ড মেম্বার এস,এম জাহের, ০৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ লিটন মিয়া,০৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ রকিবুল আলম, ০৮ নং ওয়ার্ড মেম্বার মোঃ ফয়েজ আহমেদ, ০৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ মানিক মিয়া, সংরক্ষিত মহিলা আসনের ১,২,৩ ওয়ার্ড মেম্বার মোসাঃ আয়েশা আক্তার, ৩,৪,৭ নং ওয়ার্ড শিল্পী বেগম, ৬,৮,৯ ওয়ার্ড মেম্বার নাজমা আক্তার সহ আরো অনেকে।
