চন্দনপুর ইউনিয়নের ৯১৫ জনের মাঝে ভিজিএফ কার্ডধারীদের চাল বিতরণ
মোঃ আলামিন হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে চন্দনপুর ইউনিয়নে অসহায়, গরীবদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) চন্দনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃডালিম হোসেন । ঈদুল ফিতরকে সামনে রেখে ইউনিয়নের অসহায়, দু:স্থ ৯১৫ জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়। চাল বিতরণে উপস্থিত ছিলেন, সকল ইউপি,সদস্যাগণ।
