বাঘায় ভ্রাম্যমান আদালতে দুুই ভেটেনারি ফার্মেসীর জরিমানা

 প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ১২:০৭ পূর্বাহ্ন   |   জেলার খবর


মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী)ঃ   

    রাজশাহীর বাঘায় ভ্রাম্যমান আদালতে দুই ভেটেনারি(পশু ) ফার্মেসী ব্যবসায়ীর আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার সদর বাজারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বিশেষ অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে  এই জরিমানা করেন।



জানা যায়, বাঘা উপজেলার সদর বাজারে বৈশাখী ফার্মেসী এবং রহমান ফার্মেসীর লাইসেন্স না থাকাই ও মেয়াদ উত্তীর্ন ঔষুধ বিক্রি করার কারণে বৈশাখী ফার্মেসীর 


মালিক মুঞ্জুর রহমানের ৩ হাজার টাকা ও রহমান ফার্মেসীর মালিক তানভীর ফয়সালের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 



এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, ২০১০ এর আইন মোতাবেক ভ্রাম্যমান আদালতে তাঁদের জরিমানা করা হয় ।

জেলার খবর এর আরও খবর: