শরীয়তপুরে সাংসদের মায়ের আত্মার মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি শরীয়তপুরঃ শরীয়তপুর- ১ আসন এর সংসদ সদস্য ইকবাল হোসেন (অপু) এমপির রত্নগর্ভা মা, সৈয়দা আঞ্জুমান নাহার এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ, দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করেছেন শরীয়তপুর সদর পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারী।
বুধবার (২৭ এপ্রিল) আছর নামাজ শেষে শরীয়তপুর সদর পৌরসভা প্যানেল মেয়রের কার্যালয়ে এ মিলাদ, দোয়া মাহফিল ও ইফতারির আয়োজন করা হয়।
স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সাংসদের মায়ের কবর জিয়ারত করা ছাড়াও সকাল থেকে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় শতাধিক আলেম ওলামা ও এতিম ছাত্রদের নিয়ে তার আত্মার মাগফেরাত কামনায় কুরআন খতম এর ব্যবস্থা করা হয়।
প্যানেল মেয়র বাচ্চু বেপারী জানান, পালং- জাজিরার অহংকার জননেতা ইকবাল হোসেন অপু ভাই এর মায়ের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করেছি।
দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা ও পৌরসভার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ স্থানীয় নেতা-কর্মীরা।
