পবিত্র মাহে রমজান উপলক্ষে মাটিরাঙ্গা থানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৫:২৮ অপরাহ্ন   |   জেলার খবর


মোঃ আরিফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধিঃ 

  বুধবার সন্ধ্যায় মাটিরাঙ্গা থানার হলরুমে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলীর সভাপতিত্বে  অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে দোয়া,মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের মাধ্যমে পবিত্র মাহে রমজানের রহমত, মাগফেরাত, নাজাত কামনা করেন প্রধান অতিথি পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ সালাউদ্দিন নয়ন পিএসসি।পরে ইফতার ও নৈশভোজে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা। 


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,যামিনিপাড়া জোন অধিনায়ক লেঃ কর্নেল এবিএম জাহিদুল করিম পিএসসি, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম মন্জুরুল কবীর পিএসসি,মাটিরাঙ্গা জোনের জেজএসও মেজর ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ, মাটিরাঙ্গা সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামসুল হুক, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিম,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম,সাবেক বীর মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার মোঃ রইস উদ্দিন,সামরিক বেসামরিক পদস্থ কর্মকর্তা সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলার খবর এর আরও খবর: