নেইমার যেতে চাইলে জোড় করবে না পিএসজি.!

 প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ১০:০৩ অপরাহ্ন   |   জেলার খবর


আউয়াল ফকিরঃ

  স্প্যানিশ ক্লাব বার্সালোনা থেকে ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে নেইমারকে কিনেছিল পিএসজি। নেইমারকে কিনেছিল চ্যাম্পিয়নস লিগে পিএসজিকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য।


নেইমার অবশ্য পিএসজিকে একবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে বায়ার্নের কাছে হারতে হয়েছে তাদের। এরপর আর ফাইনালে পৌছতে পারেনি তার ক্লাব।


পিএসজিতে নেইমারের পারফর্মেন্সের ঘাটতি নেই। কিন্তু ঘাটতি রয়েছে ম্যাচ খেলাতে। মৌসুমে অর্ধেক ম্যাচই মিস করেন তিনি ইনজুরির কারণে যা পিএসজির জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।


নেইমার এখন ম্যাচগুলোতে যেভাবে গোল অ্যাসিস্ট করে যাচ্ছে, যদি মৌসুমের পুরোটা সময় এমন কিছু করত তাহলে হয়তো তাদের অবস্থা আরও ভালো হত। হতে পারত তারা এখনও চ্যাম্পিয়নস লিগে টিকে থাকত।


কিন্তু ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ সময়গুলোতে অনেক সময় নেইমারকে সঙ্গে পায়নি পিএসজি। এটাই পিএসজির জন্য সবচেয়ে দুশ্চিন্তার কারণ।


তাই নেইমারের সঙ্গে আরও তিন বছরের চুক্তি থাকলেও আগামী সামারে যদি নেইমার চলে যেতে চায় তাহলে ক্লাব তাকে বাধা দিবে না এমনটাই জানিয়েছে ডেইলি মেইল। ৯০-১০০ মিলিয়ন ইউরোর মধ্যে কোন ক্লাব তাকে কিনতে আগ্রহী হলেই বিক্রি করবে এমনটাই জানিয়েছে গনমাধ্যমটি।


যদিও নেইমারের সাম্প্রতিক মন্তব্য বলছে সে পিএসজিতেই থাকবে। কিছুদিন আগেই নেইমার বলেছিলেন, পিএসজির সঙ্গে তার তিন বছরের চুক্তি এখনও আছে

জেলার খবর এর আরও খবর: