বুড়িচংয়ে পাহাড়পুরে লন্ডনী পরিবার বর্গের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ০৪:৪০ পূর্বাহ্ন   |   জেলার খবর


মারুফ হোসেন, বুড়িচং প্রতিনিধিঃ 

 বৃহস্পতিবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর ঐতিহ্য বাহি পাহাড়পুর লন্ডনী পরিবারবর্গের  আয়োজনে মা বাবার স্মরণে স্হানীয় কেন্দ্রীয় মসজিদের প্রাঙ্গণে  দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

লন্ডনী পরিবারবর্গের সদস্য ও বাকশীমূল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন এর সার্বিক তত্তাবধানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল হাসেম খান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং থানার ওসি তদন্ত মোঃ মাকসুদ আলম,  উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার। 

ফকির বাজার স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি  আলহাজ্ব আলী আহাম্মদ মাষ্টার এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.রেজাউল করিম খোকন, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, ফকির বাজার স্কুল এন্ড কলেজের সভাপতি আবু জায়েদ মোঃ শামসেদ, ফকির বাজার ইসলামিয়া সূন্নিয়া আলিম মাদ্রাসার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল করিম, অধ্যক্ষ মাওলানা আবুল বাশার, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ জালাল উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান লিটন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, অ্যাড. আব্দুল আলিম,  উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান। 

আরও উপস্থিত ছিলেন সুলতানা আহাম্মদ লন্ডনী,  ইউপি সদস্য মোঃ ফয়েজ আহমেদ মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মেম্বার, সুলতানা আহাম্মদ মেম্বার, , মানিক মিয়া মেম্বার, মির্জা তৌফিক, আব্দুল কাইয়ুম, মোঃ বাবুল মোল্লা, উপজেলা যুব লীগ নেতা নাসির উদ্দীন বাদশা, উপজেলা ছাত্র লীগ গিয়াস উদ্দিন।

অনুষ্ঠান পরিচালনা করেন ফকির বাজার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম। 



ফকির বাজার মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবুল বাশার ও ফকির বাজার   মসজিদের পেশ ইমাম  মাওলানা মোঃ আবু কাউসার  বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

জেলার খবর এর আরও খবর: