কালকিনিতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদকঃ
মাদারীপুরের কালকিনিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৯ এপ্রিল) বিকালে উপজেলার সাহেবরামপুর বাজারে এই দোয়া ও ইফতার মাহফিলেরআয়োজন করা হয়। সাহেবরামপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম সরদার তারা মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ আবু তাহের হাওলাদারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মাহমুদ আলম সরদার, কালকিনি উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান বেপারী, সদস্য সচিব এ্যাড. মিজানুর রহমান মিজান, কালকিনি পৌর বিএনপির আহবায়ক শহিদুজ্জামান তোতা, বিএনপি নেতা নাসির উদ্দিন বেপারী, খান শহিদ ও পৌর ছাত্রদল নেতা শাহিন মৃধা প্রমুখ।
বক্তারা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দোয়া ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
