ঈদ উপলক্ষ্যে স্থানীয়দের মাঝে ৪০ বিজিবির মানবিক সহায়তা প্রদান

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ০৬:২৮ অপরাহ্ন   |   জেলার খবর


মোঃ আরিফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধিঃ 

   পবিত্র মাহে রমজান এবং ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে (৪০ বিজিবি) পলাশপুর জোনের স্থানীয়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগীতায় শুক্রবার বিকালে জোন সদরে অসহায় অনন্ত ২ শতাধিক পরিবারের মাঝে চাউল, ডাল, পিয়াজ, আলু, চিনি, গুড়া দুধ, সেমাই, লবন ও তেল'সহ বেশ কিছু ঈদ সামগ্রী বিতরণ করেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন।  


এ সময় পলাশপুর জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ খসরু রায়হান, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ভারপ্রাপ্ত সুবেদার মেজর মোঃ আলতাফ হোসেন, প্রধান সহকারী মোঃ আইয়ু্বুল ইসলাম,নায়েব সুবেদার এ্যাডজুটেন্ট মোঃ ওয়াহেদুজ্জামান সহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

জেলার খবর এর আরও খবর: