নাটোরে ৩০০ দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ০৬:৩৭ অপরাহ্ন   |   জেলার খবর


জাহিদ হাসান, নাটোরঃ

  নাটোরে ৩০০ দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার গোয়ালডাঙ্গা এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ডেভোলপ সোসাইটি বাই মাইন্ডস আই (ডেসমি)’র উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্য ছিল চিনি, সেমাই, দুধ ও চাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫নং বড়হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গণি ভূঁইয়া, ৭নং হালসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, স্থানীয় জনপ্রতিনিধি সালাউদ্দিন সেন্টু, সংগঠনটির সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক আমির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ সুজন গাজী সহ অন্যান্যরা।

জেলার খবর এর আরও খবর: