গোপালগঞ্জ কাশিয়ানীতে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদেবর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষভ সমাবেশ

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ১০:৩৩ অপরাহ্ন   |   জেলার খবর


গোপালগঞ্জ  জেলা  প্রতিনিধিঃ

   গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুমের উপর পূর্ব পরিকল্পিত বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষভ সমাবেশ হয়েছে

শনিবার বেলা ১১টায় কাশিয়ানীর গোপালপুর মহাসড়কে ঘন্টাব্যাপী ছাত্র লীগের নেতা কর্মীদের সমন্বয়ে এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হয়

সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধার নেত্রীত্বে শতশত নেতা কর্মীদের সাথে যুক্ত হয় অন্যান্য সংগঠনের নেত্রীবৃন্দ ও স্থানীয় জনতা।

নেতৃবৃন্দ বলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুম গোপালগঞ্জ থেকে বাসে করে বাড়ি ফেরার পথে কতিপয় সন্ত্রাসী বাসথেক নামিয়ে ন্যাক্কার জনক হামলা চালিয়ে গুরুত্বর আহত করেন তাকে। মাসুম এখন গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।আমারা বর্বরোচিত এই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

অনতি বিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হতে পারে ।

ঘন্টাব্যাপী এই বিক্ষোভে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করলে যানচলাচলে বিগ্নতা সৃষ্টি হয়।খবর পেয়ে পুলিশ প্রশাসন ঘটনা স্থলে উপস্থিত হয়ে এএসপি সার্কেলের নির্দেশনায় আসামিদের গ্রেফতারের প্রতিশ্রুতি তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

জেলার খবর এর আরও খবর: