গোপালগঞ্জ কাশিয়ানীতে মোটরসাইকেল-প্রাইভেটকারের সংঘর্ষে সেনা সদস্য নিহত

 প্রকাশ: ০১ মে ২০২২, ০৭:৫৩ পূর্বাহ্ন   |   জেলার খবর


গোপালগঞ্জ  জেলা  প্রতিনিধিঃ

 গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মো. ইমরান হোসেন (২০) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।


আজ শনিবার সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।


নিহত মো. ইমরান হোসেন যশোরের বাঘারপাড়া উপজেলার মৃত মানিক মোল্লার ছেলে। তিনি ঢাকা থেকে ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি দারাজহাট যাচ্ছিলেন।


হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


হাইওয়ে পুলিশের ওই পরিদর্শক জানান, সেনা সদস্য সৈনিক মো. ইমরান হোসেন মোটরসাইকেলে করে ঢাকা থেকে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দারাজহাট গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া নামক স্থানে ঢাকাগামী একটি প্রাইভেটকারের  সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ওই সৈনিক গুরুতর আহত হন।


স্থানীয়রা তাকে সাথে সাথে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


দূর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক প্রাইভেটকার হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। তবে প্রাইভেট কারের চালক পালিয়ে গেছে।


নিহত ইমরান হোসেনের সেনা নং-১৪৫৩৫৯১, আইডি নং-ইঞ্জিঃ ১২৫৪৭৫। সে ১০ পদাতিক ডিভিশনের ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন হতে ৫ আর ই ব্যাটালিয়ন পোস্তগোলায় কর্মরত ছিলেন বলে আইডি কার্ড সূত্রে জানা যায় বলেও পুলিশের ওই কর্মকর্তা জানান।^

জেলার খবর এর আরও খবর: