"স্বপ্নসারথীর ঈদ শুভেচ্ছা প্রদান"
- প্রতিবেদক, রফিকুল ইসলামঃ
"মানুষ ভজিলে সোনার মানুষ
হবি" - স্লোগানে উদ্বেলিত কণ্ঠস্বর
নিয়ে শুরু করা মুকসুদপুরের
জাগ্রত তরুন সমাজের উদ্যোগে
দরিদ্র জনগোষ্ঠীর মুখে
হাসি ফোটানোর কাজ অব্যাহত রয়েছে...
আজ খান্দারপাড়ার মাথাভাঙ্গা রসুলপুরের
হতভাগা পিতা কর্তৃক বিষ খাওয়ানো তিন
সন্তানের মধ্যে বেঁচে যাওয়া বড় ছেলে সিয়াম
থেকে শুরু করে ঠোলনার পাড়ার নৃশংস
ভাবে খুন হওয়া তাসুদের পরিবারকে এবং অন্যান্য
১৮ পরিবার সহ মোট ২০ পরিবারের
মুখে হাসি ফুটিয়েছে...
এ প্রসঙ্গে সংগঠনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেনঃ
"সকলের কাছে দোয়া প্রার্থী আজীবন যেন স্বপ্নসারথি বাসী মানুষের কল্যাণে
কাজ করে যেতে পারে"
এখানে উল্লেখ্যঃ স্বপ্নসারথি ফাউন্ডেশন মুকসুদপুরের
অন্যতম এবং দক্ষিণ মুকসুদপুরের গণ মানুষের একমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন
যেটা জমকালো উদ্বোধনীঅনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে যাত্রা
শুরু করে ১১ আগস্ট, ২০১৯
থেকে ।
